বাঁকুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের।বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভৈরব ডাঙ্গা মোড়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি!

স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে হাফ বেলায় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বড়কুড়া উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল নিয়ে নিজের বাড়ি কদমা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল । সেই সময় সোনামুখী দিক থেকে বেলিয়াতোড় মুখী একটি অ্যাম্বুলেন্স- নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল কে দ্রুত গতিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন সাগর।

পুলিশ আহত ওই স্কুল ছাত্রকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

আরো দেখুন:ISRO:ইসরোর সাফল্যের নেপথ্যে আসল কাহিনী কি জানেন?