নৈহাটির (Naihati) গঙ্গার ঘাট নিয়ে সাধারণ মানুষদের ক্ষোভ ছিল দীর্ঘদিনের।এই ফেরিঘাটে প্রায় ১০০০০ মানুষ যাতায়াত করে।প্রতিদিনই তাদের নানাবিধ সমস্যায় পড়তে হতো।এরমধ্যে এবার এই ঘাট নবরূপে সজ্জিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার।শুক্রবার থেকেই এই নবরূপে রূপায়ণ করার কাজে হাত দিলেন পরিবহন দপ্তর।আর এই সংস্কারের কাজ শুরু হতেই বেশ উল্লসিত হতে দেখা যায় নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কে।

তিনি বলেন, -“নৈহাটি ফেরিঘাটে প্রায় ১০০০০ মানুষ যাতায়াত করে।সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ঘাটটি বেহাল অবস্থায় চলে যাছিলো।আমরা লিখিত আকারে পরিবহন দপ্তরকে বিষয়টি জানিয়েছিলাম।যার জেরে রাজ্য সরকারের তরফে গঙ্গার ঘাটটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।এতে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।”

সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন গঙ্গার ঘাটে ফেরী সার্ভিসের উপর বাড়তি নজর দিয়েছে রাজ্য প্রশাসন।চলছে সংস্কারের কাজ।এরমধ্যে এবার শুরু হলো নৈহাটির গঙ্গার ঘাট সংস্কারের কাজে।মূলত,একদিকে চুঁচুড়া অপর পাড়ে সদর শহর নৈহাটিকে সংযোগ করেছে এই ফেরিঘাট।দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হচ্ছিল এই ফেরিঘাটটি।নিত্য যাত্রীরাও নানাবিধ সমস্যায় পড়ছিল।তাই এই সংস্কারের কাজ শুরু হওয়ায় পৌর প্রধানের পাশাপাশি খুশি নিত্য যাত্রীরাও।তারা এর জন্য রাজ্য সরকারকে কুর্নিশ জানিয়েছেন।

 

আরো পড়ুন:Sonia Gandhi : ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী