প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার ঋণনির্ভর সরকারি প্রকল্পগুলির জন্য ‘জনসমর্থ’ নামের জাতীয় পোর্টালের সূচনা করেছেন।

 

মোট চার রকম ঋণের সুবিধা মিলবে এই পোর্টালের মাধ্যমে। শিক্ষার জন্য ঋণ। কৃষিকাজের পরিকাঠামো তৈরিতে ঋণ । ব্যবসায়িক ঋণ এবং ব্যক্তিগত ঋণ । সংশ্লিষ্ট আবেদনকারী ঋণ পাওয়ার জন্য যোগ্য কী না, তা নিয়ে যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তাও ওই পোর্টালের নির্দিষ্ট ফর্মের মাধ্যমে মিটিয়ে নেওয়া যাবে। কোনো ধরনের ঋণ নিতে গেলে ঋণগ্রহীতার কী কী যোগ্যতা থাকা দরকার, সে সবের বিবরণও পাওয়া যাবে ওই পোর্টালেই।

 

জানা যায় ‘আজাদী কা অমৃত মহোত্‍সব’ উদযাপনের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার নতুন দিল্লিতে অর্থ ও কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের আইকনিক সপ্তাহ উদযাপনের সূচনা করেছেন। এই আইকনিক সপ্তাহ চলবে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে দৃষ্টিহীনদের জন্য বিশেষ সিরিজের কয়েকটি কয়েনও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।এদিন এই অনুষ্ঠান থেকেই নতুন ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার কয়েনের সূচনা করেন প্রধানমন্ত্রী।মুদ্রার এই বিশেষ সিরিজে ‘আজাদী কা অমৃত মহোত্‍সব’-এর লোগোর থিম রয়েছে এবং এই কয়েন সহজেই শনাক্ত করতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষজন।

 

আরো পড়ুন:BJP:গুজরাটের যুবতীর নিজেকে নিজে বিয়ে করার বিরোধিতা করলেন বিজেপি নেত্রী