ফরাসি ওপেনের লড়াই ইতিমধ্যেই শেষ। ফরাসি ওপেনে জয়ী রাফায়েল নাদাল (Rafael Nadal)। ট্রফি হাতে নিয়েই রাফায়েল নাদালের মনে উইম্বলডন জয়ের ভাবনা। চিন্তা শুধু চোট। তাঁর পায়ের চোট সারেনি। সেই চোট নিয়েই তিনি খেললেন ফরাসি ওপেন। রবিবার ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নাদাল জানালেন, ফরাসি ওপেনে খেলার সময় বাঁ পায়ের ব্যথা কমাতে একাধিক ইঞ্জেকশন নিয়েছিলেন। এই চোট সারাতে নতুন চিকিৎসা পদ্ধতিও খুঁজছেন তিনি।
চোট সর্বক্ষণের সঙ্গী ছিল নাদালের (Rafael Nadal)।তবে তা হলেও নোভাক জোকোভিচের মতো বড় তারকাকে হারাতে সমস্যায় পড়তে হয়নি নাদালকে। ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে থাকা চার জনকে হারিয়েছেন। রবিবার ফাইনালে ক্যাসপার রুদকে উড়িয়ে দেন। দু’ঘণ্টা ১৮ মিনিটের মধ্যে স্ট্রেট সেটে ফরাসি ওপেনের ফাইনাল জিতে নেন।
আরও পড়ুন: Baljit Kaur: পাঁচটি আটহাজারি শৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়লেন বলজিৎ
সুত্রের খবর, ফরাসি ওপেন জিতে নাদাল (Rafael Nadal) বলেন, “উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। মনে হয় না কেউ উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাইবে। উইম্বলডনে খেলতে ভালবাসি। ওখানে সাফল্যও পেয়েছি। এই প্রতিযোগিতাকে আমি খুব সম্মান করি। উইম্বলডন খেলার জন্য আমি সব সময় তৈরি। যদি জিজ্ঞেস করা হয় এই বছর খেলতে পারব কি না? সেই উত্তর আমার কাছে এখনও স্পষ্ট নয়। আমি উইম্বলডন জিততে চাই। দেখি চিকিৎসা কেমন হয়।”