ভোর থেকেই আকাশের মুখ অন্ধকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতভোর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে৷ মৌসুমী অক্ষরেখা উত্তরে অবস্থানের কারণে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে।
মঙ্গলবার সকালের উত্তরবঙ্গ আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) ইঙ্গিত দিয়েছে যে আজ আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন আশা করা যাচ্ছে না।
আবহাওয়া আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, কলকাতা নিউ টাউনে আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া সহ আর্দ্র পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের ফ্রিকোয়েন্সি ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে এবং আগামী সপ্তাহের শুরুতে বর্ষার আরও পুনরুজ্জীবন প্রত্যাশিত হতে পারে।
👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ৩০-৩২/২৬-২৮
👉বৃষ্টি: হালকা থেকে স্বল্প সময়ের জন্য তীব্র
👉মেঘলা: আংশিক থেকে বেশিরভাগ মেঘলা
👉বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা
👉 বায়ু: দক্ষিণা/পূর্ব দিকে
👉 বজ্রপাত: কম
👉উষ্ণ: কম
👉আদ্রঃ উচ্চ
👉আরাম: পরিমিত
আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় বেশিরভাগ মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভবনা রয়েছে। প্রায় ২৯ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.১ মিলি।
আরও পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন মজাদার চিড়ের পোলাও